শিরোনাম:
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত” নরসিংদীতে মাদকের ভয়াল থাবা: নির্লিপ্ত প্রশাসন, চরম ক্ষোভ ও প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী জুড়ে ৪০টি চোরাই তেলের আখড়া: প্রকাশ্যে বিক্রি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে সাংবাদিক কামালের নিঃশর্ত মুক্তি  বাবুল ও কামাল হোসেনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযান: গ্রেফতার ১, উদ্ধার তৎপরতা জোরদার রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার শিক্ষা প্রসারে জাহিদুল কবির ভূইয়ার উদ্যোগ, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রিন্টার প্রদান” শিক্ষার আলোয় আলোকিত হোক নরসিংদীর প্রতিটি জনপদ, দূর হোক সকল অন্ধকার গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন 
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

নরসিংদীতে সাংবাদিক কামালের নিঃশর্ত মুক্তি  বাবুল ও কামাল হোসেনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
প্রকাশকাল : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীতে সাংবাদিক কামালের নিঃশর্ত মুক্তি

বাবুল ও কামাল হোসেনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ধর্ষণের প্রতিবাদ ও মাদকবিরোধী আন্দোলন করায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের এবং কামাল সরকারকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ আগস্ট কামাল সরকারের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন ,

নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল, সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং দপ্তর সম্পাদক কামাল সরকার দীর্ঘদিন ধরে সততার সাথে Tv, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কাজ করছেন। সম্প্রতি এক মুসলিম নারীকে ধর্ষণের সংবাদ প্রকাশ এবং এলাকার মাদককারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ও সোচ্চার হওয়ায় সংঘবদ্ধ চক্রটি তাদের ওপর ক্ষুব্ধ হয়। মানবপাচার ও প্রতারক চক্রের সদস্য ঢাকা শ্যামলীর সালাম তালুকদারের ছেলে শিখন তালুকদারকে ‘দাবার গুটি’ বানিয়ে উকিলের চেম্বারে সাংবাদিকরা মানব পাচারের সংবাদ সংগ্রহ করতে গেলে মব সৃষ্টি করে সাংবাদিকদের বিরুদ্ধে এই মিথ্যা মামলাটি দায়ের করানো হয়।

মানববন্ধন থেকে বক্তারা বলেন

গ্রেপ্তারকৃত সাংবাদিক কামাল সরকারের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং মাসুদ রানা বাবুল ও কামাল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

কামাল সরকারের ভাই হানিফ সরকার বলেন নরসিংদীর স্থানীয় সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে সাংবাদিকরা বাড়ি ছাড়া।

ধর্ষণের সংবাদ ডিলিট করার জন্য বিভিন্ন লোকের মাধ্যমে সাংবাদিকদের পরিবারদেরকে হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।

সুষ্ঠু তদন্তের দাবি: আদালতের গেট থেকে লিখন তালুকদার কে উকিলের চেম্বারে কারা নিয়ে এসেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মামলায় উল্লিখিত বিকাশ নম্বরের লেনদেন তথ্যপ্রযুক্তির মাধ্যমে যাচাই করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে নরসিংদীর পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসির জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

প্রতারক চক্রের বিচার: বহু মামলার আসামি মানবপাচারকারী শিখন তালুকদার, তার সহযোগী অজ্ঞান পার্টির সদস্য শাকিব খান এবং তাদের

নরসিংদীর দালাল সিন্ডিকেটকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের আওতায় আনার আহ্বান জানান মানববন্ধনে উপস্থিত বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category