শিরোনাম:
নরসিংদীর কিসমত বানিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, শিশুসহ আহত ৩ নরসিংদীতে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে এসআরবি মহাপরিচালক আহসান হাবিব পলাশ নরসিংদীতে পুলিশের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস নরসিংদী পৌরসভায় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে অনুদানের চেক বিতরণ নরসিংদীতে প্রধান শিক্ষককে মারধর ও ককটেল-ছুরি নিয়ে হামলার  ইউএনওর বরাবর অভিযোগ প্রধানমন্ত্রীর নির্দেশে জন্ম থেকেই দুই হাতবিহীন অদম্য শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন নরসিংদীতে ডিবি পুলিশের সফল অভিযান: উদ্ধার করা হয়েছে একটি সচল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন চায়ের রাউন্ড গুলি গ্রেফতার সাখাওয়াত হোসেন সাখু নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত নরসিংদীতে এলপিজি গ্যাসের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নরসিংদীতে এলপিজি গ্যাসের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
প্রকাশকাল : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

  • নরসিংদীতে এলপিজি গ্যাসের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা
    ​নরসিংদী প্রতিনিধি:
    দেশে এলপিজি গ্যাসের সরবরাহ, মূল্য, মজুদ ও বাজারব্যবস্থা পর্যালোচনা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে নরসিংদীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
    ​সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
    ​সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ, রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ আহমেদ, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট (সিআইপি) রাশেদুল হাসান রিন্টু এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার এলপিজি ডিলার, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
    ​সভায় এলপিজি গ্যাসের সরবরাহ ও মজুদ পরিস্থিতি, সরকার নির্ধারিত মূল্য বাস্তবায়ন, নিয়মিত বাজার মনিটরিং ও কৃত্রিম সংকট রোধে আলোচনা করা হয়। জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এলপিজির স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণ ও অতিরিক্ত মূল্য আদায় বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category