শিরোনাম:
নরসিংদীর কিসমত বানিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, শিশুসহ আহত ৩ নরসিংদীতে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে এসআরবি মহাপরিচালক আহসান হাবিব পলাশ নরসিংদীতে পুলিশের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস নরসিংদী পৌরসভায় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে অনুদানের চেক বিতরণ নরসিংদীতে প্রধান শিক্ষককে মারধর ও ককটেল-ছুরি নিয়ে হামলার  ইউএনওর বরাবর অভিযোগ প্রধানমন্ত্রীর নির্দেশে জন্ম থেকেই দুই হাতবিহীন অদম্য শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন নরসিংদীতে ডিবি পুলিশের সফল অভিযান: উদ্ধার করা হয়েছে একটি সচল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন চায়ের রাউন্ড গুলি গ্রেফতার সাখাওয়াত হোসেন সাখু নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত নরসিংদীতে এলপিজি গ্যাসের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নরসিংদীতে ডিবি পুলিশের সফল অভিযান: উদ্ধার করা হয়েছে একটি সচল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন চায়ের রাউন্ড গুলি গ্রেফতার সাখাওয়াত হোসেন সাখু

প্রতিনিধির নাম
প্রকাশকাল : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ডিবি পুলিশের সফল অভিযান: উদ্ধার করা হয়েছে একটি সচল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন চায়ের রাউন্ড গুলি গ্রেফতার সাখাওয়াত হোসেন সাখু
নরসিংদী প্রতিনিধি
: নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে একটি সচল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলিসহ মো. শাখাওয়াত হোসেন সাখু (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী মডেল থানাধীন পূর্ব দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল থেকে ১২ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর ২০২৬ রাত ৯টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার পূর্ব দত্তপাড়া এলাকায় শহীদ মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযুক্ত শাখাওয়াত হোসেন সাখুর হেফাজত থেকে লোড করা অবস্থায় একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আগেও অস্ত্র ও মাদক মামলা
জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগের দুটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
উদ্ধার করা অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান
নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে তারা কঠোর অবস্থানে রয়েছে।‌
মাসুদ রানা বাবুল
নরসিংদী জেলা প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category