শিরোনাম:
নরসিংদীর কিসমত বানিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, শিশুসহ আহত ৩ নরসিংদীতে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে এসআরবি মহাপরিচালক আহসান হাবিব পলাশ নরসিংদীতে পুলিশের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস নরসিংদী পৌরসভায় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে অনুদানের চেক বিতরণ নরসিংদীতে প্রধান শিক্ষককে মারধর ও ককটেল-ছুরি নিয়ে হামলার  ইউএনওর বরাবর অভিযোগ প্রধানমন্ত্রীর নির্দেশে জন্ম থেকেই দুই হাতবিহীন অদম্য শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন নরসিংদীতে ডিবি পুলিশের সফল অভিযান: উদ্ধার করা হয়েছে একটি সচল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন চায়ের রাউন্ড গুলি গ্রেফতার সাখাওয়াত হোসেন সাখু নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত নরসিংদীতে এলপিজি গ্যাসের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

আড়াইহাজার ও মাধবদীতে বেপরোয়া বন্ডের সুতা সিন্ডিকেট: পরিন্দায় ২ কোটি টাকার চালানসহ আটক মান্নান, ধরাছোঁয়ার বাইরে অন্য চোরাকারবারিরা

প্রতিনিধির নাম
প্রকাশকাল : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আড়াইহাজার ও মাধবদীতে বেপরোয়া বন্ডের সুতা সিন্ডিকেট: পরিন্দায় ২ কোটি টাকার চালানসহ আটক মান্নান, ধরাছোঁয়ার বাইরে অন্য চোরাকারবারিরা

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার ও পার্শ্ববর্তী মাধবদী অঞ্চলে শুল্ক ফাঁকি দিয়ে আনা বন্ডের সুতার অবৈধ কারবার ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। ভারত ও চীন থেকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা এসব সুতা গোপালদী বাজার, পরিন্দা, মোল্লারচর, লক্ষ্মীবরদী ও দাইরাদীসহ বিভিন্ন এলাকার গোডাউন ও সাইজিং মিলগুলোতে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে এক প্রভাবশালী সিন্ডিকেট।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আড়াইহাজারের পরিন্দা বাজারে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের অবৈধ বন্ডের সুতাসহ মান্নান নামে এক সুতা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, গোপালদী ও পরিন্দা বাজার ছাড়িয়ে এ অবৈধ বন্ডের সুতার বিস্তার ঘটেছে নরসিংদীর মাধবদী বাজার পর্যন্ত। সেখানেও একাধিক বন্ড ব্যবসায়ী সক্রিয় থেকে বাজার অস্থিতিশীল করে তুলছে। গাজী মান্নান, আমান, জাকির মোল্লা, কাদির হাজী, হারিসুল মেম্বার, আবু তাহের, ফাহিম ও সুলমানসহ একটি সংঘবদ্ধ চক্র সিন্ডিকেটের মাধ্যমে সুতার সরবরাহ ও দাম নিয়ন্ত্রণ করছে।

এতে সাধারণ ব্যবসায়ীদের চরম চড়া দামে সুতা কিনতে বাধ্য হতে হচ্ছে, আর সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আড়াইহাজার ও মাধবদী এলাকার বড় বড় গোডাউনগুলোতে প্রশাসনিক অভিযান জোরদার ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category