শিরোনাম:
নরসিংদীর কিসমত বানিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, শিশুসহ আহত ৩ নরসিংদীতে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে এসআরবি মহাপরিচালক আহসান হাবিব পলাশ নরসিংদীতে পুলিশের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস নরসিংদী পৌরসভায় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে অনুদানের চেক বিতরণ নরসিংদীতে প্রধান শিক্ষককে মারধর ও ককটেল-ছুরি নিয়ে হামলার  ইউএনওর বরাবর অভিযোগ প্রধানমন্ত্রীর নির্দেশে জন্ম থেকেই দুই হাতবিহীন অদম্য শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন নরসিংদীতে ডিবি পুলিশের সফল অভিযান: উদ্ধার করা হয়েছে একটি সচল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন চায়ের রাউন্ড গুলি গ্রেফতার সাখাওয়াত হোসেন সাখু নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত নরসিংদীতে এলপিজি গ্যাসের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নরসিংদীতে পুলিশের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস

প্রতিনিধির নাম
প্রকাশকাল : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে পুলিশের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস
মাসুদ রানা বাবুল
নরসিংদীর রায়পুরায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ ইসমাইল হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রায়পুরা থানার রতনপুর এলাকায় জামাল মিয়ার গ্যারেজের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) টি.এম. ফরিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাঁজাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ইসমাইল হোসেন রতনপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত নুরুল ইসলাম এবং মাতার নাম রোকেয়া বেগম।
অভিযানে ৭০ কেজি গাঁজার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পুরোনো টয়োটা নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-চ-১১-৪২১৬।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত নরসিংদী গড়তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category