নরসিংদীতে প্রধান শিক্ষককে মারধর ও ককটেল-ছুরি নিয়ে হামলার ইউএনওর বরাবর অভিযোগ
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবদীনকে মারধর, হুমকি ও বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে।
১৪ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতির কাছে দেওয়া লিখিত অভিযোগে জয়নাল আবদীন দাবি করেন, অভিযুগে প্রকাশ
গত ১১ অক্টোবর সকালে বিদ্যালয়ের নিজ কার্যালয়ে অবস্থানকালে রফিকুল ইসলাম একদল শিক্ষার্থীকে নিয়ে সেখানে আসেন। এ সময় তাঁর দিকে ডিম ছুড়ে মারা হয় এবং গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। অভিযোগে শিক্ষার্থীদের হাতে ককটেলসদৃশ বস্তু, ছুরি ও স্টিলের পাইপ থাকার কথাও উল্লেখ করা হয়েছে। পরে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী তাঁকে নিরাপদে কার্যালয় থেকে বের করে বাসায় পৌঁছে দেন বলে তিনি দাবি করেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে তাঁকে বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হচ্ছে এবং তাঁর সরকারি ও বেসরকারি বেতন-ভাতাও বন্ধ রয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক।
তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষকের বক্তব্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।