শিরোনাম:
নরসিংদীর কিসমত বানিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, শিশুসহ আহত ৩ নরসিংদীতে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে এসআরবি মহাপরিচালক আহসান হাবিব পলাশ নরসিংদীতে পুলিশের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস নরসিংদী পৌরসভায় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে অনুদানের চেক বিতরণ নরসিংদীতে প্রধান শিক্ষককে মারধর ও ককটেল-ছুরি নিয়ে হামলার  ইউএনওর বরাবর অভিযোগ প্রধানমন্ত্রীর নির্দেশে জন্ম থেকেই দুই হাতবিহীন অদম্য শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন নরসিংদীতে ডিবি পুলিশের সফল অভিযান: উদ্ধার করা হয়েছে একটি সচল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন চায়ের রাউন্ড গুলি গ্রেফতার সাখাওয়াত হোসেন সাখু নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত নরসিংদীতে এলপিজি গ্যাসের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নরসিংদীর কিসমত বানিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, শিশুসহ আহত ৩

প্রতিনিধির নাম
প্রকাশকাল : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নরসিংদীর কিসমত বানিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, শিশুসহ আহত ৩

পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর ফের হামলা,
লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে গুলিবর্ষণের অভিযোগ
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর কিসমত বানিয়াদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুকন্যাসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বেলা আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার বাকির মীরের পরিবারের জমি দখল করতে যান অলিউল্লাহর লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে ভাঙচুর ও মারামারি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাকির মীর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এসআই জাকির ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা গেছে।
অভিযোগকারীদের দাবি, পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর অলিউল্লাহর পক্ষের লোকজন প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল নিয়ে সেখানে ফের উপস্থিত হন। তাঁদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা, ভাঙচুর, মারধর এবং গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় মীরবাড়ির এক শিশুকন্যাসহ তিনজন আহত হন।
আহতরা হলেন—হিরণ, বাকির মীর ও এক শিশুকন্যা। পরে তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয় বলে অভিযোগকারীরা জানান। তবে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিচার দাবি ভুক্তভোগী পরিবারের
ভুক্তভোগী বাকির মীর অভিযোগ করে বলেন, “আমরা জমি নিয়ে বিরোধের জেরে হামলার শিকার হয়েছি। প্রথম দফায় হামলার পর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। পরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের সময় সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর অলিউল্লাহর পক্ষের লোকজন বিপুলসংখ্যক লোক নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। এতে শিশুকন্যাসহ তিনজন আহত হয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।”
বাকির মীর আরও দাবি করেন, অলিউল্লাহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দলীয় সভা-সমাবেশ ও মিছিলে অংশ নেওয়ার ছবি-ভিডিও তাঁদের কাছে রয়েছে।
পুলিশের বক্তব্য
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category