শিরোনাম:
নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযান: গ্রেফতার ১, উদ্ধার তৎপরতা জোরদার রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার শিক্ষা প্রসারে জাহিদুল কবির ভূইয়ার উদ্যোগ, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রিন্টার প্রদান” শিক্ষার আলোয় আলোকিত হোক নরসিংদীর প্রতিটি জনপদ, দূর হোক সকল অন্ধকার গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন  গোপালগঞ্জ “পেপার জামিল” হাসিমুখের আড়ালে ৩০বছরের নীরব যুদ্ধ গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার “(ক্রাইম এন্ড অপস্) এর বদলী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত” নরসিংদীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১২ নরসিংদীতে তিন দিনব্যাপী ফল মেলা ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

নরসিংদীতে সদর উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত: মাদক, বাল্যবিয়ে ও যানজট নির্মূলে কঠোর ব্যবস্থা

প্রতিনিধির নাম
প্রকাশকাল : বুধবার, ২৪ জুন, ২০২৬

নরসিংদীতে সদর উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত: মাদক, বাল্যবিয়ে ও যানজট নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত
​নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মার্চ সদর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
​নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড (সদর), সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নরসিংদী সদর প্রেসক্লাবের প্রতিনিধি, উপজেলার সকল ইউনিয়নের প্রশাসক ও চেয়ারম্যান এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
​সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা করা হয়। বিশেষ করে চোরাচালান রোধ, মাদক ব্যবসা বন্ধ ও মাদকদ্রব্য জব্দকরণ, বিভিন্ন মামলার অগ্রগতি, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন, শহরের তীব্র যানজট নিরসন এবং ইভটিজিং প্রতিরোধে বিস্তারিত ও ব্যাপক আলোচনা করা হয়।
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, “উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক অপরাধ মুক্ত সমাজ গঠনে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।” তিনি উপজেলার সকল স্তরের জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চিরুনি অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category