“নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ০৩ মাদক ব্যবসায়ীসহ নিয়মিত মামলা ও পরোয়ানা মূলে সর্বমোট গ্রেফতার ১৬ জন”
সামিয়া সরকার
নরসিংদীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবনের অপরাধে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ঘটনা-১:
নরসিংদী মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুন সকালে পূর্ব দত্তপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ০৬ (ছয়) কেজি গাঁজাসহ মোঃ আলফু মিয়া (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনা-২:
মনোহরদী থানা কর্তৃক এলাকার বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধী দমনে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে পরোয়ানা মূলে ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনা-৩:
বেলাব থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আটককৃত ০২ জন আসামীকে সর্বমোট ০২ (দুই) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,২০০/- (এক হাজার দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সাজা প্রদানের পর আসামীদের তাৎক্ষণিকভাবে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা জুড়ে মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামীদের আইনের আওতায় আনতে নরসিংদী জেলা পুলিশের এই কঠোর ও নিয়মিত অভিযান চলমান থাকবে।