স্বাস্থ্যমন্ত্রী বকুল ভাইয়ের সার্বিক সহযোগিতায় মনোহরদী পৌরসভা কে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করতে চাই
আমিনুর রহমান দোলন___
কামাল উদ্দিন সরকার ঃ
মনোহরদী উপজেলা ও পৌরসভাকে একটি আধুনিক, নান্দনিক ও উন্নত জনপদে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তৃণমূল থেকে উঠে আসা জননন্দিত নেতা, সাবেক ছাত্রনেতা ও বর্তমান মনোহরদী উপজেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক আমিনুর রহমান দোলন।
তৃণমূল থেকে জননেতা:
মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সফল তিনবারের সভাপতি আমিনুর রহমান দোলন দল ও সাধারণ মানুষের কাছে তারুণ্যের অহংকার। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজপথের লড়াকু এই সৈনিক বারবার কারানির্যাতন ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। শত জুলুম-নির্যাতন উপেক্ষা করে রাজপথে সক্রিয় থাকা এই পরীক্ষিত নেতাই আজ জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
আসন্ন মনোহরদী পৌরসভা নির্বাচনে সাধারণ মানুষের জনপ্রিয়তায় তিনি অনন্য উচ্চতায় রয়েছেন।
উন্নয়নের রূপকার ও অভিভাবক:
মনোহরদী ও বেলাবোর মাটি ও মানুষের নেতা, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সফল স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রত্যক্ষ দিকনির্দেশনা ও সহযোগিতায় মনোহরদী উপজেলা ও পৌরসভায় বর্তমানে ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে চলছে। অভিভাবক সরদার সাখাওয়াত হোসেন বকুলের সুদক্ষ নেতৃত্বে পুরো এলাকায় যেন এক উন্নয়নযজ্ঞ শুরু হয়েছে।
পৌরবাসীর নাগরিক সেবা ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন:
মনোহরদী পৌরসভার সম্মানিত নাগরিকদের সেবা নিশ্চিত করতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশে আমিনুর রহমান দোলন সার্বক্ষণিক বর্তমান পৌর প্রশাসক ও সাধারণ নাগরিকদের সাথে পরামর্শ করে নানামুখী জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। বিশেষ করে, পৌরসভার বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়নে তিনি ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, দ্রুততম সময়ের মধ্যে মনোহরদী পৌরসভা সম্পূর্ণ লোডশেডিংমুক্ত হবে এবং নাগরিকবৃন্দ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা ভোগ করবেন।
ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব:
আমিনুর রহমান দোলনের দিন দিন বাড়তে থাকা বিপুল জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। তবে পৌরবাসী এই অপপ্রচারকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। সাধারণ মানুষের বক্তব্য— দোলনের প্রতি তাদের আস্থা, ভালোবাসা ও ভরসা অবিচল। আগামী দিনে মনোহরদী পৌরসভার যোগ্য কর্ণধার ও ‘পৌর পিতা’ হিসেবে তারা আমিনুর রহমান দোলনকেই দেখতে চান।
আমি প্রচারে নয়, কাজে বিশ্বাসী: দোলন
উন্নয়ন কর্মকাণ্ড ও নিজের ভাবনা নিয়ে আমিনুর রহমান দোলন জানান—
”আমি ব্যক্তিগতভাবে প্রচারমুখী রাজনীতি পছন্দ করি না, আমি কাজ করতে ভালোবাসি। জননেতা সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের হাত ধরে মনোহরদী উপজেলা ও পৌরসভার চেহারা সম্পূর্ণ পাল্টে যাবে। আমাদের লক্ষ্য, নরসিংদী জেলার মধ্যে মনোহরদীকে সবচেয়ে উন্নত ও একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা। এই স্বপ্ন বাস্তবায়নে আমি পৌরসভার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করি।”মনোহরদী প্রেসক্লাবের সভাপতি প্রতিথযশা সাংবাদিক হারুন অর রশিদ জানান মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বকুল ভাইয়ের নির্দেশে উপজেলা ও পৌর সভায় মহাকর্ম চলছে ।
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের নির্দেশনায় সাধারণ সম্পাদক দোলন
ভাই প্রশাসন সাধারণ জনগণ মিডিয়া ও সুশীল সমাজের
সাথে মিলেমিশে উপজেলা ও পৌরসভার উন্নয়ন কাজ করছেন ।
অচিরেই মনোহরদী পৌরসভা দেশের অন্যতম শীর্ষ উন্নত ও আদর্শ পৌরসভায় রূপান্তরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয় সচেতন মহল।