শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে হাজীপুর ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কম্পিউটার প্রিন্টার উপহার প্রদান করেছেন নরসিংদী জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল কবির ভূইয়া।
বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে তাঁর এই উদ্যোগ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শিক্ষা, উন্নয়ন ও জনকল্যাণে মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন জাহিদুল কবির ভূইয়া।