শিরোনাম:
নরসিংদীর কিসমত বানিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, শিশুসহ আহত ৩ নরসিংদীতে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে এসআরবি মহাপরিচালক আহসান হাবিব পলাশ নরসিংদীতে পুলিশের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস নরসিংদী পৌরসভায় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে অনুদানের চেক বিতরণ নরসিংদীতে প্রধান শিক্ষককে মারধর ও ককটেল-ছুরি নিয়ে হামলার  ইউএনওর বরাবর অভিযোগ প্রধানমন্ত্রীর নির্দেশে জন্ম থেকেই দুই হাতবিহীন অদম্য শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন নরসিংদীতে ডিবি পুলিশের সফল অভিযান: উদ্ধার করা হয়েছে একটি সচল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন চায়ের রাউন্ড গুলি গ্রেফতার সাখাওয়াত হোসেন সাখু নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত নরসিংদীতে এলপিজি গ্যাসের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

মাধবদীতে মোবাইল কোর্টের অভিযান: রাস্তা কাটা ও পরিবেশবিধি লঙ্ঘনে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

“মাধবদীতে মোবাইল কোর্টের অভিযান: রাস্তা কাটা ও পরিবেশবিধি লঙ্ঘনে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা

 

মতিউর রহমান মাধবদী

২৯ সেপ্টেম্বর ২০২৬।

নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় পৃথক দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চারটি মামলায় মোট ৫ লাখ ২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

 

অভিযানে পৌরসভার রাস্তা বিনা অনুমতিতে কেটে ফেলা এবং পরিবেশগত বিধিনিষেধ অমান্য করে ইটিপি (Effluent Treatment Plant) ছাড়াই ডায়িং পরিচালনার অভিযোগে চারজনকে দণ্ড দেওয়া হয়।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাধবদী পৌরসভা এলাকায় পরিচালিত এসব অভিযানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৌরসভার রাস্তা কাটার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, ধারণ ও মজুদকরণ এবং ডায়িংয়ের ময়লা ও গরম পানি সড়কে ফেলার অভিযোগও উঠে আসে।

 

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী চারটি মামলা করা হয়। মামলাগুলোতে পৃথকভাবে ২ হাজার, ২ লাখ, ২ লাখ এবং ১ লাখ টাকা, মোট ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন আরিফা বেগম, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ও মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকার এবং নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মাধবদী পৌরসভার সিইও মো. খালিদ হোসেন শিমুল।এসময় জেলা পুলিশ নরসিংদী সার্বিক সহযোগিতা করেন।

 

কর্তৃপক্ষের এ অভিযানে পৌর এলাকার অবকাঠামো ও পরিবেশ সুরক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category