শিরোনাম:
নরসিংদীর কিসমত বানিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, শিশুসহ আহত ৩ নরসিংদীতে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে এসআরবি মহাপরিচালক আহসান হাবিব পলাশ নরসিংদীতে পুলিশের অভিযান: ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মাইক্রোবাস নরসিংদী পৌরসভায় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে অনুদানের চেক বিতরণ নরসিংদীতে প্রধান শিক্ষককে মারধর ও ককটেল-ছুরি নিয়ে হামলার  ইউএনওর বরাবর অভিযোগ প্রধানমন্ত্রীর নির্দেশে জন্ম থেকেই দুই হাতবিহীন অদম্য শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন নরসিংদীতে ডিবি পুলিশের সফল অভিযান: উদ্ধার করা হয়েছে একটি সচল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন চায়ের রাউন্ড গুলি গ্রেফতার সাখাওয়াত হোসেন সাখু নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত নরসিংদীতে এলপিজি গ্যাসের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

মনোহরদী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আমিনুর রহমান দোলন জনপ্রিয়তার শীর্ষে

প্রতিনিধির নাম
প্রকাশকাল : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মনোহরদী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আমিনুর রহমান দোলন জনপ্রিয়তার শীর্ষে
​মাসুদ রানা বাবুল: local government elections-এর আবহ তৈরি হতেই নরসিংদীর মনোহরদী পৌরজুড়ে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। নাগরিক ভোগান্তি নিরসন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রশ্নে সম্ভাব্য প্রার্থীদের অবস্থান নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন সাধারণ ভোটাররা। এই অবস্থায় সার্বিক রাজনৈতিক সক্রিয়তা ও জনসম্পৃক্ততার কারণে মেয়র প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন।
​ছাত্ররাজনীতির মাঠ থেকে উঠে আসা এই পরীক্ষিত নেতা আন্দোলন-সংগ্রামে যেমন সক্রিয় ভূমিকা পালন করেছেন, তেমনি সবসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন। কর্মীদের বিপদে-আপদে পাশে থাকায় তিনি যেমন ‘কর্মীবান্ধব নেতা’ হিসেবে পরিচিতি পেয়েছেন, তেমনি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরে সহায়তা এবং চিকিৎসাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অর্জন করেছেন সাধারণ মানুষের আস্থা। ফলশ্রুতিতে তৃণমূলের ছাত্রনেতা থেকে তিনি আজ পরিনত হয়েছেন সর্বস্তরের ‘জননেতায়’।
​মনোহরদী-বেলাবো আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের আস্থাভাজন হিসেবে এলাকায় দোলনের একটি মজবুত রাজনৈতিক ভিত্তি রয়েছে। স্থানীয়দের মতে, দল-মত নির্বিশেষে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত যোগাযোগ রক্ষা ও ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে এগিয়ে আসার কারণে আমিনুর রহমান দোলন বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।
​পৌরবাসীর প্রত্যাশা অনুযায়ী জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পানির পাম্প স্থাপন এবং বিদ্যুৎ ব্যবস্থার সুষম উন্নয়নের পাশাপাশি খালের সৌন্দর্যবর্ধন ও ঝুলন্ত সেতু নির্মাণের মতো বেশ কিছু দূরদর্শী পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। সার্বিক জনসম্পৃক্ততা ও তরুণ নেতৃত্বের কারণে মনোহরদী পৌরসভার আগামী দিনের চালিকাশক্তি হিসেবে আমিনুর রহমান সরকার দোলনকে নিয়েই এখন সবচেয়ে বেশি আশাবাদী পৌরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category