অসহায় ও নির্যাতিত নারী-শিশুদের মাঝে এমপি খোকন ও শিরিন সুলতানা কর্তৃক অনুদান বিতরণ
নরসিংদী সদর:
নরসিংদী সদর উপজেলায় নির্যাতিত ও অসহায় মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত আর্থিক অনুদান আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
আজ (২৩ সেপ্টেম্বর ২০২৬) সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের মাননীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও নির্যাতিত নারী এবং শিশুদের সুরক্ষায় ও স্বাবলম্বী করে তুলতে সরকার বদ্ধপরিকর। এ ধরনের আর্থিক অনুদান তাদের জীবনযাত্রার মানোন্নয়নে ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে উপস্থিত সুবিধাভোগীদের হাতে মঞ্জুরীকৃত অনুদানের অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।
নরসিংদী থেকে বাবুল মিয়া