শিরোনাম:
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত” নরসিংদীতে মাদকের ভয়াল থাবা: নির্লিপ্ত প্রশাসন, চরম ক্ষোভ ও প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী জুড়ে ৪০টি চোরাই তেলের আখড়া: প্রকাশ্যে বিক্রি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে সাংবাদিক কামালের নিঃশর্ত মুক্তি  বাবুল ও কামাল হোসেনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযান: গ্রেফতার ১, উদ্ধার তৎপরতা জোরদার রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার শিক্ষা প্রসারে জাহিদুল কবির ভূইয়ার উদ্যোগ, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রিন্টার প্রদান” শিক্ষার আলোয় আলোকিত হোক নরসিংদীর প্রতিটি জনপদ, দূর হোক সকল অন্ধকার গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন 
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১২

প্রতিনিধির নাম
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

​নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং বিভিন্ন থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পরিচালিত এই অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। অভিযানের বিবরণ নিচে দেওয়া হলো:
​ডিবি পুলিশের অভিযান (১০০ পিস ইয়াবা): জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম নরসিংদী মডেল থানাধীন রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাকিব (২২) ও মাসুদ (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​মডেল থানা পুলিশের অভিযান (৮ কেজি গাঁজা): শহরের কাউরিয়াপাড়া এলাকার ইউএমসি বালুর মাঠ থেকে ৮ কেজি গাঁজাসহ আব্দুল কাদের (২৮), মোছাঃ রেখা বেগম (৪০) ও মোছাঃ কাজল বেগম (২৫) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
​রায়পুরা থানা পুলিশের অভিযান (১ কেজি গাঁজা): ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ০১ কেজি গাঁজাসহ মোঃ রিয়াজ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
​বেলাব থানা পুলিশের অভিযান (৪ বোতল মদ): ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ০৪ বোতল দেশীয় তৈরি মদসহ পার্থ সাহা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেলাব থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
​পলাশ থানা পুলিশের অভিযান (৫ জন গ্রেফতার): পলাশ থানা এলাকায় একাধিক বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ০১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ০৪ জনসহ সর্বমোট ০৫ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
​নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এবং সব ধরণের অপরাধ দমনে এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অপরাধীদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category