নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর, আলোকবালি, করিমপুর, হাজিপুর, শিলমান্দি পৌরসভা এবং নরসিংদী মডেল থানার অধীনস্থ শালিদা, বাগদি, কোনাপাড়া, হোসেন মার্কেট ও কাউরিয়া পাড়াসহ বিস্তীর্ণ এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার চরম আকার ধারণ করেছে। এলাকাগুলো যেন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিরাপদ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের চরম ব্যর্থতা এবং রহস্যজনক নীরবতায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে জোরদার প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি খবিরুল ইসলাম বাবুল এবং প্রচার সম্পাদক ভিপি ইলিয়াস আলী ভূঁইয়া। তাঁদের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষ।
একই সঙ্গে শালিদা ও চৌওলা এলাকাবাসী একত্রিত হয়ে মাদকের ভয়াল থাবার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। স্থানীয় প্রতিনিধি ও সচেতন মহল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবিলম্বে এই মাদকের সাম্রাজ্য ধ্বংস এবং সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
অপরদিকে মাদকবিরোধী আন্দোলন করে মিথ্যা মামলা খেয়েছে নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল সাধারণ সম্পাদক কামাল হোসেন দপ্তর সম্পাদক কামাল সরকার।
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন । এবং সাংবাদিক নেতৃবৃন্দ