শিরোনাম:
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত” নরসিংদীতে মাদকের ভয়াল থাবা: নির্লিপ্ত প্রশাসন, চরম ক্ষোভ ও প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী জুড়ে ৪০টি চোরাই তেলের আখড়া: প্রকাশ্যে বিক্রি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে সাংবাদিক কামালের নিঃশর্ত মুক্তি  বাবুল ও কামাল হোসেনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযান: গ্রেফতার ১, উদ্ধার তৎপরতা জোরদার রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার শিক্ষা প্রসারে জাহিদুল কবির ভূইয়ার উদ্যোগ, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রিন্টার প্রদান” শিক্ষার আলোয় আলোকিত হোক নরসিংদীর প্রতিটি জনপদ, দূর হোক সকল অন্ধকার গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন 
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিনিধির নাম
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
গত ০৭-০৯-২০২৬ খ্রি: ও ০৯-০৯-২০২৬ খ্রি: তারিখে যথাক্রমে দৈনিক নয়াদিগন্ত ও ডিবিসি নিউজ এর ফেসবুক পেইজে
এবং অন্যান্য কিছু গণমাধ্যমে “কাজ না করে ২৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ-নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা
বহাল তবিয়তে” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নরসিংদী স্থানীয় সরকার প্রকৌশল
অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
প্রকৃতপক্ষে প্রকাশিত সংবাদে উল্লেখিত সময়ে (২০২১ হতে ২০২৩ সাল পর্যন্ত) আমি “দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ
পুন:নির্মাণ/পুনর্বাসন প্রকল্পের (আরইবিআরপি) নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলাম, কখনই প্রকল্প পরিচালক হিসেবে
কর্মরত ছিলাম না। প্রকল্পের অর্থছাড়, বিল প্রদানসহ যে কোন আর্থিক ক্ষমতা (ডিডিওশিপ) শুধুমাত্র প্রকল্প পরিচালকের
ছিল। তাই নির্বাহী প্রকৌশলী হিসেবে আমার পক্ষে কোন ধরনের অর্থ উত্তোলন বা আত্মসাত করার প্রশ্নই আসে না এবং
দুদকে আমার বিরুদ্ধে এ সংক্রান্ত বা অন্য কোন মামলাও চলমান নেই। বরং এই প্রকল্পের অর্থ আত্মসাতের বিষয়ে দুদকে
চলমান মামলায় আমি একজন স্বাক্ষী হিসেবে নির্ধারিত সময়ে হাজির হয়ে আমার দায়িত্ব পালন করেছি। এখানে উল্লেখ্য যে,
২০২৩ সালে আরইবিআরপি প্রকল্প হতে বদলী হয়ে ২০২৪ সালের জুলাই পর্যন্ত দু’টি কর্মস্থলের (প্রকল্পে) কোথাও আমি
ডিডিও হিসেবে পদায়িত ছিলাম না। ২০২৪ সালের জুলাই মাসে নরসিংদী এলজিইডিতে যোগদানের পর থেকে নির্বাহী
প্রকৌশলী হিসেবে আমি সম্পূর্ণ সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি ।
প্রতিবেদনে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশার সাথে পূর্বের সরকারের ঘনিষ্ট সম্পর্কের বিষয়ে যে মনগড়া
অভিযোগ আনা হয়েছে তাও সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত: একটি কুচক্রি মহল অসৎ উদ্দেশ্য হাসিল করার
লক্ষ্যে নরসিংদী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ভাবমুর্তি ও আমার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত
মর্যাদা ক্ষুন্ন করতে এই ধরনের কুৎসা রটাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দায়িত্বশীল কর্তৃপক্ষ ও সংশিষ্ট
সকলের প্রতি এই ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

মোহাম্মদ ফুলকাম বাদশা
নির্বাহী প্রকৌশলী
এলজিইডি, নরসিংদী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category