নরসিংদী, ১০ জুলাই: জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে পুলিশ, র্যাব এবং জেলা প্রশাসনের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
আজ শুক্রবার নরসিংদী মডেল থানাধীন আলোকবালি ইউনিয়ন এবং রায়পুরা থানাধীন চরমধুয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান ও তল্লাশি চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সরাসরি মাঠে থেকে এই কার্যক্রমের নেতৃত্ব ও তদারকি করছেন।
অভিযান চলাকালে নরসিংদী মডেল থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
জরুরি বার্তা: অপরাধ ও অপরাধীর তথ্য দিন, জেলা পুলিশের সেবা নিন।