নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মো. মোফাচ্ছেল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে শরিফুল ইসলাম ভূঞা নির্বাচিত হয়েছেন।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, পেশাগত উন্নয়ন, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সংগঠনের সার্বিক অগ্রগতিকে আরও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. মোফাচ্ছেল হোসেন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ভূঞা সংগঠনের সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে এবং কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।