শিরোনাম:
নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযান: গ্রেফতার ১, উদ্ধার তৎপরতা জোরদার রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার শিক্ষা প্রসারে জাহিদুল কবির ভূইয়ার উদ্যোগ, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রিন্টার প্রদান” শিক্ষার আলোয় আলোকিত হোক নরসিংদীর প্রতিটি জনপদ, দূর হোক সকল অন্ধকার গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন  গোপালগঞ্জ “পেপার জামিল” হাসিমুখের আড়ালে ৩০বছরের নীরব যুদ্ধ গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার “(ক্রাইম এন্ড অপস্) এর বদলী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত” নরসিংদীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১২ নরসিংদীতে তিন দিনব্যাপী ফল মেলা ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

নরসিংদীতে তিন দিনব্যাপী ফল মেলা ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম
প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। মঙ্গলবার দুপুরে নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উৎপাদিত
লটকন, অমৃত সাগর কলা, কাঠাঁল, রামবুটান৷ আমসহ
নানা জাতের পুষ্টিকর ও বিলুপ্তপ্রায় ফল প্রদর্শন করা হয়। ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বছরজুড়ে ফল সংরক্ষণের নানা কৌশল সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি আয়োজিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় স্থান পেয়েছে শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, পারিবারিক পুষ্টি বাগান, ভাসমান বেডে সবজি চাষ, উচ্চমূল্যের ফসল উৎপাদন কৌশল, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, পলিনেট হাউজ, সমলয় চাষাবাদ এবং আধুনিক কৃষিযন্ত্রসহ মোট ১১টি স্টল।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া।

##
নরসিংদী।
৩০-০৬- ২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category