শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত” নরসিংদীতে মাদকের ভয়াল থাবা: নির্লিপ্ত প্রশাসন, চরম ক্ষোভ ও প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী জুড়ে ৪০টি চোরাই তেলের আখড়া: প্রকাশ্যে বিক্রি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে সাংবাদিক কামালের নিঃশর্ত মুক্তি  বাবুল ও কামাল হোসেনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযান: গ্রেফতার ১, উদ্ধার তৎপরতা জোরদার রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার শিক্ষা প্রসারে জাহিদুল কবির ভূইয়ার উদ্যোগ, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রিন্টার প্রদান”
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

নরসিংদী সদরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নরসিংদী সদরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
​নরসিংদী প্রতিনিধি:
আগামী ২৮ জুন দেশব্যাপী অনুষ্ঠেয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে নরসিংদী সদরে উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ ২৫ জুন ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) নরসিংদী সদর উপজেলা হলরুমে এই সমন্বয় ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
​সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জলিল কাউসার খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার।
​সভায় বক্তারা আগামী ২৮ জুনের ক্যাম্পেইনে একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মী ও সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. মামুন এবং নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল। এছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
​সভায় ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category