শিরোনাম:
নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত” নরসিংদীতে মাদকের ভয়াল থাবা: নির্লিপ্ত প্রশাসন, চরম ক্ষোভ ও প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী জুড়ে ৪০টি চোরাই তেলের আখড়া: প্রকাশ্যে বিক্রি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে সাংবাদিক কামালের নিঃশর্ত মুক্তি  বাবুল ও কামাল হোসেনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযান: গ্রেফতার ১, উদ্ধার তৎপরতা জোরদার রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার শিক্ষা প্রসারে জাহিদুল কবির ভূইয়ার উদ্যোগ, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রিন্টার প্রদান” শিক্ষার আলোয় আলোকিত হোক নরসিংদীর প্রতিটি জনপদ, দূর হোক সকল অন্ধকার গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন 
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

নরসিংদীতে কৃষি ও গ্রামীণ রূপান্তর (পার্টনার) প্রোগ্রামের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
প্রকাশকাল : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

​মাসুদ রানা বাবুল
নরসিংদীতে টেকসই কৃষি উৎপাদন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন ২০২৬ খ্রি. (শুক্রবার) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের হল রুমে এই কংগ্রেসের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।
​কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ এবং পলাশ উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার। পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন,
​অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশে পুষ্টিসমৃদ্ধ কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক রূপান্তর ঘটাতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং কৃষকদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে টেকসই অর্থনৈতিক সক্ষমতা গড়ে তোলার ওপর জোর দেন অতিথিরা।
​উক্ত ‘পার্টনার কংগ্রেসে’ কৃষি অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তা, মাঠকর্মী এবং বিপুল সংখ্যক আদর্শ কৃষক ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তারা আধুনিক কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category