শিরোনাম:
নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুলে বিজ্ঞান মেলা ‘দ্য গ্র্যান্ড সায়েন্স এক্সপো’ অনুষ্ঠিত” শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে প্রশাসনের তালা, তদন্তে নামছে যৌথ টিম! নরসিংদীতে কৃষি ও গ্রামীণ রূপান্তর (পার্টনার) প্রোগ্রামের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত গোপালগঞ্জে পিবিআই যোগ দিলেন পুলিশ পরিদর্শক (নিঃ) রঞ্জিত কৃষ্ণ মজুমদার ৪. হাজার পিস ইয়াবাসহ নরসিংদীতে সিলেটী কারবারি গ্রেফতার মেঘনা গ্রুপের রাক্ষসী থাবায় মৃত প্রায় রায়পুরার কাঁকন নদী: সরকারি খাস জমি ও ফসলি জমি জবরদখলের মহোৎসব দেখার কেউ নেই? পোস্টমর্টেম (১) মাধবদীতে মদিনা মিল ম্যানেজারকে পিটিয়ে রক্তাক্ত করে লুটপাট, ‘মব’ সৃষ্টিকারী  ইউনুস আটক নরসিংদীতে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১০ নরসিংদীতে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১০ নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

গোপালগঞ্জে পিবিআই যোগ দিলেন পুলিশ পরিদর্শক (নিঃ) রঞ্জিত কৃষ্ণ মজুমদার

প্রতিনিধির নাম
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

লুৎফর সিকদার (ক্রাইম রিপোর্টার্স) গোপালগঞ্জ প্রতিনিধি

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জে পুলিশ পরিদর্শক (নিঃ) হিসেবে যোগদান করেছেন রঞ্জিত কৃষ্ণ মজুমদার। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
যোগদান উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু নবাগত কর্মকর্তা রঞ্জিত কৃষ্ণ মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় পিবিআইয়ের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রঞ্জিত কৃষ্ণ মজুমদার দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মীদের কাছে সুপরিচিত।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, রঞ্জিত কৃষ্ণ মজুমদারের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা পিবিআই গোপালগঞ্জের তদন্ত কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। তাঁরা নতুন কর্মস্থলে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও কর্মময় জীবন কামনা করেন।
এ সময় নবাগত এই কর্মকর্তা পিবিআই গোপালগঞ্জের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category