শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত” নরসিংদীতে মাদকের ভয়াল থাবা: নির্লিপ্ত প্রশাসন, চরম ক্ষোভ ও প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী জুড়ে ৪০টি চোরাই তেলের আখড়া: প্রকাশ্যে বিক্রি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে সাংবাদিক কামালের নিঃশর্ত মুক্তি  বাবুল ও কামাল হোসেনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযান: গ্রেফতার ১, উদ্ধার তৎপরতা জোরদার রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার শিক্ষা প্রসারে জাহিদুল কবির ভূইয়ার উদ্যোগ, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রিন্টার প্রদান”
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

রাজনৈতিক অপসংস্কৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে নরসিংদীতে জেলা যুবদলের বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রতিনিধির নাম
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

রাজনৈতিক অপসংস্কৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে নরসিংদীতে জেলা যুবদলের বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল
​নরসিংদী প্রতিনিধি:
রাজনীতিতে অপসংস্কৃতি ও অপপ্রচার বন্ধ এবং সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ বজায় রাখার দাবিতে নরসিংদীতে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল।
​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
​নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার-এর সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম।
​বক্তাদের মূল বক্তব্য:
নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনীতি থেকে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত অপসংস্কৃতি চিরতরে দূর করতে হবে। জনগণের অধিকার আদায় এবং একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনাই বর্তমান যুবদলের মূল লক্ষ্য।
​সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটিতে যুবদলের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি নরসিংদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা সুস্থ ধারার রাজনীতির পক্ষে এবং রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category