শিরোনাম:
নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুলে বিজ্ঞান মেলা ‘দ্য গ্র্যান্ড সায়েন্স এক্সপো’ অনুষ্ঠিত” শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে প্রশাসনের তালা, তদন্তে নামছে যৌথ টিম! নরসিংদীতে কৃষি ও গ্রামীণ রূপান্তর (পার্টনার) প্রোগ্রামের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত গোপালগঞ্জে পিবিআই যোগ দিলেন পুলিশ পরিদর্শক (নিঃ) রঞ্জিত কৃষ্ণ মজুমদার ৪. হাজার পিস ইয়াবাসহ নরসিংদীতে সিলেটী কারবারি গ্রেফতার মেঘনা গ্রুপের রাক্ষসী থাবায় মৃত প্রায় রায়পুরার কাঁকন নদী: সরকারি খাস জমি ও ফসলি জমি জবরদখলের মহোৎসব দেখার কেউ নেই? পোস্টমর্টেম (১) মাধবদীতে মদিনা মিল ম্যানেজারকে পিটিয়ে রক্তাক্ত করে লুটপাট, ‘মব’ সৃষ্টিকারী  ইউনুস আটক নরসিংদীতে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১০ নরসিংদীতে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১০ নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

৪. হাজার পিস ইয়াবাসহ নরসিংদীতে সিলেটী কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

১২ লাখ টাকার ইয়াবাসহ নরসিংদীতে সিলেটী কারবারি গ্রেফতার
​নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আসিফ আহমেদ সোহাগ (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ ১৮ জুন ২০২৬ খ্রিঃ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
​গ্রেফতারকৃত সোহাগ সিলেটের জকিগঞ্জ উপজেলার মোঃ ওয়ারেছ আলীর ছেলে।
​ডিএনসি সূত্র জানায়, নরসিংদী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোহাম্মদ হাবিব তৌহিদ ইমামের দিক-নির্দেশনায় এবং পরিদর্শক জনাব সাহিদা বেগমের নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, নরসিংদী শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করার উদ্দেশ্যে সে সিলেট থেকে এই ইয়াবার চালান নিয়ে এসেছিল।
​মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের প্রত্যয় ব্যক্ত করে ডিএনসি নরসিংদী কর্তৃপক্ষ জানায়, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই কঠোর অভিযান সর্বদা অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category