শিরোনাম:
মেঘনা গ্রুপের রাক্ষসী থাবায় মৃত প্রায় রায়পুরার কাঁকন নদী: সরকারি খাস জমি ও ফসলি জমি জবরদখলের মহোৎসব দেখার কেউ নেই? পোস্টমর্টেম (১) মাধবদীতে মদিনা মিল ম্যানেজারকে পিটিয়ে রক্তাক্ত করে লুটপাট, ‘মব’ সৃষ্টিকারী  ইউনুস আটক নরসিংদীতে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১০ নরসিংদীতে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১০ নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ মাদকামুক্ত সমাজ বিনির্মাণে নরসিংদী জেলা মাদকবিরোধী আন্দোলনের নতুন কমিটি গঠন মাধবদী থানা পুলিশের সফল অভিযান: ৪৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বাছেদ গ্রেফতার মাদকের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ, রায়পুরায় দুই বাড়িতে ভাঙচুর একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

নরসিংদীতে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

প্রতিনিধির নাম
প্রকাশকাল : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নরসিংদীতে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১০
​নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনিক (২০) নামে এক যুবক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জুন) ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে।
​নিহত অনিক দড়িগাঁও এলাকার ওসমান মেম্বারের ছেলে এবং স্থানীয় নাজিম উদ্দিনের অনুসারী ছিলেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে এলাকাছাড়া থাকা আলাল মুন্সি ও জবা মেম্বার মঙ্গলবার ভোরে স্পিডবোটে করে সদলবলে এলাকায় ফেরেন। এ সময় তাদের সশস্ত্র বাহিনী নাজিম উদ্দিনের সমর্থকদের ওপর আচমকা হামলা চালায়। জবাবে নাজিম উদ্দিনের অনুসারীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
​সংঘর্ষ চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন অনিক। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
​এ ঘটনায় গুলিবিদ্ধসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাজু (২৮) ও মুবারক হোসেন (৩০) নামের দুজনকে নরসিংদী জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসাদুল্লাহ খান।
​রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতা ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
​বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে ভাব বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category