শিরোনাম:
নরসিংদীতে অরাজনৈতিক সংগঠন “সুখায়ু”র মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত” নরসিংদীতে মাদকের ভয়াল থাবা: নির্লিপ্ত প্রশাসন, চরম ক্ষোভ ও প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী জুড়ে ৪০টি চোরাই তেলের আখড়া: প্রকাশ্যে বিক্রি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে সাংবাদিক কামালের নিঃশর্ত মুক্তি  বাবুল ও কামাল হোসেনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশের যৌথ অভিযান: গ্রেফতার ১, উদ্ধার তৎপরতা জোরদার রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

নরসিংদীতে অরাজনৈতিক সংগঠন “সুখায়ু”র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
প্রকাশকাল : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীতে অরাজনৈতিক সংগঠন “সুখায়ু”র মতবিনিময় সভা অনুষ্ঠিত
​নরসিংদী প্রতিনিধি: সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “সুখায়ু”র নবনির্বাচিত ও পুরোনো সদস্যদের সমন্বয়ে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর ‘আর্বিট রেস্টুরেন্টে’ আয়োজিত এ সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সামাজিক উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন “সুখায়ু” সংগঠনের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করার জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানান।
​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোঃ মনির হোসেন (ভিপি মনির)। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন “সুখায়ু” সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদ হাসান কাজল।
​সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে সংগঠনটিকে আরও গতিশীল করা এবং এলাকার নানামুখী সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category